বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি
/ ৪৬ Time View
শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনের প্রসঙ্গ তুলে ধরে মনোজ কুমার বলেন, বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি ভারত ও বাংলাদেশের মানুষের অভিন্ন ঐতিহ্য। যুগ যুগ ধরে দুই দেশের মানুষ এই ভাষা ও সংস্কৃতিকে লালন করে আসছে। এই সম্পর্ক অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, যা ভবিষ্যতেও একইভাবে বজায় থাকবে।

শ্রদ্ধা নিবেদনকালে তাঁর সঙ্গে দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category