দেশের উন্নয়ন ও জাতি গঠনে ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, আগামী দিনে দেশকে এগিয়ে নিতে প্রকৌশলীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শুক্রবার রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (আরপিএসএফ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (মুক্তিযোদ্ধা বিষয়ক) মো. তৈয়ব আলী মুকুল।
এছাড়া বক্তব্য দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক ও আরপিএসএফের সাংগঠনিক সদস্য ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব আরাফাত রহমান কোকো।
আরপিএসএফের আহ্বায়ক মো. আলিম উদ্দিন রবিন এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব মো. রাহাত কামাল এর সঞ্চালনায়।
ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার অনুপ কুমার সাহা, ইঞ্জিনিয়ার কুদরাত-ই-খোদা, ইঞ্জিনিয়ার শামিম, ইঞ্জিনিয়ার টুটুল, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিশির, ইঞ্জিনিয়ার সজিবসহ সংগঠনের নেতাকর্মীরা। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

