বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চারঘাটে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন সংগীতশিল্পী বকুল রাজশাহীতে বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৬’র সমাপনী অনুষ্ঠিত ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে রামেক হাসপাতালে মানববন্ধন রাজশাহীতে কৃষককে কুপিয়ে হত্যা, লাশ উদ্ধার পুঠিয়ায় অটোরিক্সা ও নছিমনের সংঘর্ষে অটোচালক নিহত রাজশাহীতে তিন দিনব্যাপী “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা–২০২৬” শুরু দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, ঐতিহাসিক জনসভায় নির্বাচনী অঙ্গীকার রাজশাহীতে নকল লেবেল ব্যবহার করে ভেজাল ওষুধ মজুত, গ্রেপ্তার ১ ঢাকা আন্তঃজেলা চোর সর্দার মিঠু গ্রেফতার! রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
পুঠিয়ায় অটোরিক্সা ও নছিমনের সংঘর্ষে অটোচালক নিহত
/ ১৩ Time View
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় অটোরিক্সা ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৮) নামের এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের ধোপাপাড়া মোহনপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত রবিউল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার রামকৃষ্ণপুর দিঘা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম তার অটোরিক্সা নিয়ে পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। ধোপাপাড়া মোহনপুর মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নছিমনের সঙ্গে তার অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গেলে রবিউলের মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক নছিমনটি আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। তবে নছিমনের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category