শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
‘জ্ঞানেই মুক্তি’ আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাজশাহীতে ডা. শফিকুর রহমান: বংশানুক্রমিক রাজনীতি আর চলবে না রাজশাহীতে বেকার যুবকদের কর্মসংস্থানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি মিনুর চারঘাটে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন সংগীতশিল্পী বকুল রাজশাহীতে বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৬’র সমাপনী অনুষ্ঠিত ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে রামেক হাসপাতালে মানববন্ধন রাজশাহীতে কৃষককে কুপিয়ে হত্যা, লাশ উদ্ধার পুঠিয়ায় অটোরিক্সা ও নছিমনের সংঘর্ষে অটোচালক নিহত রাজশাহীতে তিন দিনব্যাপী “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা–২০২৬” শুরু দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, ঐতিহাসিক জনসভায় নির্বাচনী অঙ্গীকার
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে ডা. শফিকুর রহমান: বংশানুক্রমিক রাজনীতি আর চলবে না
/ ১০ Time View
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১১ অপরাহ্ন

বাংলাদেশে আর বংশানুক্রমিক ও পরিবারতান্ত্রিক রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ দেশের রাজনীতি হবে মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এই দেশে আর আধিপত্যবাদী রাজনীতি চলবে না।

প্রতিবেশীসহ সকল দেশের সঙ্গে সমতা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা হবে। কোনো দেশের সঙ্গে অমর্যাদাকর সম্পর্ক আমরা চাই না। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এজন্যই একদিন আমাদের সোনার সন্তানেরা গুলিকে ভয় না করে জীবন দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আল্লাহর বিধান কারও ওপর জুলুম করতে পারে না। এ দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, নারী-পুরুষ ও বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ, সাঁওতাল ভাই-বোনসহ সবাইকে নিয়েই আমাদের বাংলাদেশ। আমরা আর এই জাতিকে বিভক্ত হতে দেবো না।

তিনি জানান, ১১ দলীয় জোটের মূল লক্ষ্য একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলা। মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ উসকে দেওয়ার রাজনীতি আর চলতে দেওয়া হবে না। জনগণের ভোট, ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশে চাঁদাবাজি ও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনসভায় তিনি রাজশাহীতে গ্যাস সংযোগ, সুগার মিল পুনরুজ্জীবন, ডেন্টাল কলেজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

এই প্রথম রাজশাহীর ইতিহাসে জামায়াতে ইসলামীর আয়োজনে নারী-পুরুষের অংশগ্রহণে বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। দুপুরের মধ্যেই মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়। এর আগে ডা. শফিকুর রহমান গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার জনসভায় বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category