বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বেকার যুবকদের কর্মসংস্থানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি মিনুর চারঘাটে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন সংগীতশিল্পী বকুল রাজশাহীতে বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৬’র সমাপনী অনুষ্ঠিত ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে রামেক হাসপাতালে মানববন্ধন রাজশাহীতে কৃষককে কুপিয়ে হত্যা, লাশ উদ্ধার পুঠিয়ায় অটোরিক্সা ও নছিমনের সংঘর্ষে অটোচালক নিহত রাজশাহীতে তিন দিনব্যাপী “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা–২০২৬” শুরু দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, ঐতিহাসিক জনসভায় নির্বাচনী অঙ্গীকার রাজশাহীতে নকল লেবেল ব্যবহার করে ভেজাল ওষুধ মজুত, গ্রেপ্তার ১ ঢাকা আন্তঃজেলা চোর সর্দার মিঠু গ্রেফতার!
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে বেকার যুবকদের কর্মসংস্থানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি মিনুর
/ ২২ Time View
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, জনগণ যদি ভোট দিয়ে তাকে নির্বাচিত করে, তাহলে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, পড়াশোনা শেষ করে যেন কোনো যুবক বেকার না থাকে, সে লক্ষ্যেই শিল্পকারখানা স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বুধবার রাজশাহী মহানগরীর ১২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
মিনু আরও বলেন, বিগত সরকারের আমলে দেশের মানুষ ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। জনগণের অধিকার ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড বিএনপি করবে না।

তিনি বলেন, মহানগরবাসীর দীর্ঘদিনের সমস্যা ও দাবির বিষয়ে তিনি অবগত। নির্বাচিত হলে রাজশাহী সদর এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে রাজশাহী সদর এলাকা পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবার মানোন্নয়নই হবে তার অগ্রাধিকার।

গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দারা প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, বিদ্যুৎ সংকট ও নাগরিক সেবাসংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মিনু এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এলাকাবাসী জানান, মিনু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। একজন পরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে তারা তাকে নির্বাচিত দেখতে চান। গণসংযোগে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
গণসংযোগ শেষে মিনু দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব আচরণের মাধ্যমে প্রচারণা চালানোর আহ্বান জানান। পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ২২ নম্বর ওয়ার্ডেও গণসংযোগ করেন।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category