শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
​শাহজাদপুরে বিএনপির হাইভোল্টেজ জনসভা : মাঠ ছাড়িয়ে সড়কে মানুষের ভিড়
/ ৪৪ Time View
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:১৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরকে আধুনিক শাহজাদপুর হিসেবে গড়ে তোলা হবে। নদী ভাঙন, তাঁতশিল্প, দুগ্ধশিল্পের উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেয়ার কথা জানিয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. এম এ মুহিত।

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শাহজাদপুরে প্রথম কাজ হবে এসব দীর্ঘদিনের সংকট নিরসন।

শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরুর সভাপতিত্বে সোমবার বিকেলে শাহজাদপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ড. এম এ মুহিত।

দুপুর থেকেই শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩ ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পড়া-মহল্লা, ওয়ার্ড থেকে হাজার হাজার জনগণ হাইস্কুল মাঠে সমবেত হলে সমাবেশস্থল বিশাল জনসভায় রূপ নেয়।

এলাকার অসংখ্য ভোটারের মতে ড. মুহিতের ধানের শীষের পক্ষে ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে গণজোয়ার যা তাকে বিজয়ী করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

ড. মুহিত আরও বলেন, বিএনপির মূল লক্ষ্য একটি আধুনিক, সুখী-সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে নারী-পুরুষ সমানভাবে অংশ নেবে।

উক্ত বিশাল নির্বাচনী জনসভায় সিরাজগঞ্জ জেলা, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category