বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু চাঁদাবাজদের কঠোরভাবে দমন করা হবে: মিনু পবা-মোহনপুরের মানুষের ভালোবাসায় সিক্ত শফিকুল হক মিলন উষাগ্রাম ট্রাস্টের উদ্যোগে শতাধিক কন্যাকে বিনামূল্যে এইচপিভি টিকা প্রদা শেষ মুহূর্তেও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জামায়াত: শফিকুল হক মিলন ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ পরিচালনা করতে দাঁড়িপাল্লায় ভোট চাই- আবুল কালাম আজাদ বাগমারায় ডিএম জিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ​শাহজাদপুরে বিএনপির হাইভোল্টেজ জনসভা : মাঠ ছাড়িয়ে সড়কে মানুষের ভিড়
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
/ ১৩ Time View
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:২৫ অপরাহ্ন

রাজশাহী মহানগরীর দামকুড়া এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বিশেষ কায়দায় গাড়ির ড্যাশবোর্ডের মনিটরের ভেতর লুকিয়ে রাখা এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

​এই অভিযানের বিষয়ে বুধবার বিকেল ৪টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযানে মোঃ মশিউর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অভয়া গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আলী আসলাম হোসেনের নির্দেশনায় এবং জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসানের তত্ত্বাবধানে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে দামকুড়া থানার নতুন কসবা গ্রাম এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-৫৫২৯) থামিয়ে তল্লাশি শুরু করে ডিএনসি’র একটি টিম। এসময় গাড়ির ভেতরের মনিটরের পেছনে তৈরি করা একটি গোপন কুঠুরিতে তিনটি স্বচ্ছ পলিথিন ব্যাগ পাওয়া যায়। প্রতিটি ব্যাগে ৫০০ গ্রাম করে মোট ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

​সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মাদক বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এছাড়া আসামির কাছ থেকে একটি ডিজিটাল ওজন মাপার মেশিন, একটি ফিচার ফোন এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট (আইটেল ও রিয়েলমি নারজো ৭০ টার্বো) উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

​অধিদপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, “তরুণ সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে এবং সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমাদের এই জোরালো কার্যক্রম অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category