শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু চাঁদাবাজদের কঠোরভাবে দমন করা হবে: মিনু পবা-মোহনপুরের মানুষের ভালোবাসায় সিক্ত শফিকুল হক মিলন উষাগ্রাম ট্রাস্টের উদ্যোগে শতাধিক কন্যাকে বিনামূল্যে এইচপিভি টিকা প্রদা শেষ মুহূর্তেও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জামায়াত: শফিকুল হক মিলন ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ পরিচালনা করতে দাঁড়িপাল্লায় ভোট চাই- আবুল কালাম আজাদ বাগমারায় ডিএম জিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড
/ ১৪ Time View
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

রাজশাহীতে পবিত্র রমজানের প্রথম দিনেই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। তিনি উপজেলার খুটিপাড়া গ্রামের অসচ্ছল ভ্যানচালক হোসেনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন।

জানা গেছে, ভ্যানচালক হোসেন দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে পরিবারের ভরণপোষণ করে আসছেন। সাম্প্রতিক সময়ে আয়ের ঘাটতি ও শারীরিক জটিলতার কারণে তিনি চরম আর্থিক সংকটে পড়েন। বিষয়টি জানতে পেরে এসি (ল্যান্ড) ও পৌর প্রশাসক তার পাশে দাঁড়ান এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

এ সময় এসি (ল্যান্ড) বলেন, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হোসেনের মতো পরিশ্রমী মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে পারলে সেটিই রমজানের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন।

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে। রমজানের প্রথম দিনেই এমন সহমর্মিতার দৃষ্টান্ত এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category