শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম!
/ ৪৩ Time View
রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১:৩১ অপরাহ্ন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিমকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন—বোয়ালিয়া থানার মিয়াপাড়া এলাকার মৃত ডব্লিউর ছেলে নুরে ইসলাম মিলন (৪৫), রাজপাড়া থানার মৃত মানিকের ছেলে সুরুজ আলী (৩০), নগরীর টিকাপাড়া এলাকার করিমের ছেলে মিশাল (৩০), বোয়ালিয়া থানার ষষ্টিতলা এলাকার সাইদ আলী (৩৮), বহরমপুর এলাকার মৃত মানিকের ছেলে ইব্রাহিম (৪০) ও রেন্টু (৩০)।

এজাহার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে অভিযুক্তরা প্রেসক্লাব পরিচালনার নামে চার লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই জেরে শনিবার (৭ মার্চ) রাত আটটার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি, চাইনিজ কুড়াল ও ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে প্রেস ক্লাবে ঢুকে পড়ে তারা।

এ সময় তারা প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিমের কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল বের করে তার মাথায় ঠেকিয়ে ভয়ভীতি দেখায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে ক্লাবে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় সুরুজ আলী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমের পেটে আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। পরে হামলাকারীরা তার উরুতে একাধিকবার আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তার উরুতে ১৩টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।

এসময় অন্য হামলাকারীরা লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে আহত করে। ক্লাবে উপস্থিত সাংবাদিকদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে একটি গাড়ি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িটির নম্বর কুমিল্লা-চ-৫১-০০২৮।

পরে আহত রেজাউল করিমকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে রাজশাহীর সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category