শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান
/ ৫ Time View
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:২৩ অপরাহ্ন

রাজশাহী মহানগরীর আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আফরিন পেট্রোল পাম্প সংলগ্ন একটি নির্মাণাধীন বহুতল ভবনের নির্মাণ সামগ্রী (রড) সড়কের উপর রাখার কারণে সাধারণ মানুষের যাতায়াত এবং তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো মোটরসাইকেল চালকদের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এছাড়া পিএন স্কুলের পূর্ব পাশে একটি গলিতে ড্রেন নির্মাণের কাজ চলমান থাকায় রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। নাগরিক সমস্যার এই দুটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরা হলে তা রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের দৃষ্টিগোচরে আসে। এর প্রেক্ষিতে রাসিক প্রশাসক মহোদয় দ্রুত সমস্যাটি সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিনে গিয়ে পরির্দশন করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন।

রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের একটি প্রতিনিধি দল স্থান দুটি পরিদর্শন করেন। আফরিন পেট্রোল পাম্প সংলগ্ন সড়কের উপর থেকে রড অপসারণ এবং পিএন স্কুলের সামনে ড্রেনে স্লাব বসিয়ে সড়কটি চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই সড়কের উপর রাখা নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়েছে এবং ড্রেনের উপর স্লাব বসিয়ে রাস্তাটি পুনরায় জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড় এবং উপ-সহকারী প্রকৌশলী আজমল হুদা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category