শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
হরিণাকুণ্ডুতে নিখোঁজ সিয়ামের মরদেহ পুকুর থেকে উদ্ধার 
/ ৮৫৫ Time View
শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৬:৩১ পূর্বাহ্ন

রিণাকুণ্ডুতে নিখোঁজ সিয়ামের মরদেহ পুকুর থেকে উদ্ধার

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিখোঁজের ২৪ঘন্টা পর পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অথচ স্থানীয়রা বণছে ৩দিন আগে থেকেই শিশুটি নিখোঁজ ছিলেন। সে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার পারখিদ্দি গ্রামের সায়িম রেজার ছেলে সিয়াম(১২)।
গতকাল ২৬ জুলাই দুপুরে মাদ্রাসা সংযুক্ত পুকুরে গোসল করতে নামে সিয়ামসহ তিনজন। দুজন গোসল সেরে ফিরে আসলেও রহস্যজনকভাবে সিয়াম নিখোঁজ হন।
পরবর্তীতে ক্লাস চলার সময় সিয়ামকে না পেয়ে অনেক খোজাখুজির পর শনিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়। এসময় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এব্যাপারে হরিণাকুণ্ডু থানা ওসি জিয়াউর রহমান জানান,শিশু সিয়ামের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করে জানান,পরিবারের কোন অভিযোগ না থাকায় মাদ্রাসা কতৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
শীতলি রোকেয়া খাতুন নুরানি মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম জানান,মাদ্রাসার সকল শিক্ষর্থী মাদ্রাসার মটরে গোসল করে,গতকাল বিদ্যুৎ না থাকায় পুকুরে গোসল করতে নেমে আর ফিরে আসেনি। তিনি আরো জানান,স্থানীয় জাজ,ইউপি চেয়ারম্যানসহ অনেকে আলোচনা করে মিমাংসা করা হয়েছে। মাদ্রাসা কতৃপক্ষের সাথে আলোচনা হয়েছে পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।
শাহিনসহ স্থানীয়রা জানান, ৩দিন আগে,শিশুটি নিখোঁজ হন,যা শীতল বাজারসহ মাদ্রাসার শিক্ষার্থীরা জানেন,অথচ তড়িঘড়ি করে মরদেহটি সুরতহাল ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা। তিনি আরো বলেন, মরদেহে উদ্ধারের সময় শিশুটির গায়ে গেঞ্জি পরা ছিল, গেঞ্জি পরে কেউ পুকুরে গোসল করতে নামে? তাছাড়া লাশ থেকে দু্র্গন্ধবের হচ্ছিল। যা রহস্যময়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category