শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন
/ ৭৬ Time View
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৫১ পূর্বাহ্ন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আহত সাংবাদিক নেতাকে দেখতে তাঁর বাসায় গিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রিটন।

সোমবার (৯ মার্চ) রাতে তিনি রেজাউল করিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

​সাক্ষাৎকালে বিএনপি নেতা মাহাফুজুর রহমান রিটন বলেন, “একজন সংবাদকর্মীর ওপর এমন পরিকল্পিত হামলা কেবল নিন্দনীয়ই নয়, এটি গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। সন্ত্রাসীদের কোনো দল নেই। আমরা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত নুরে ইসলাম মিলন, সুরুজ আলীসহ সকল সন্ত্রাসীকে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাঁদের ওপর হামলা চালিয়ে সত্যের কণ্ঠরোধ করা যাবে না।

​এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা আহত সাংবাদিক নেতার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন।

​উল্লেখ্য, গত ৭ মার্চ রাতে শিরোইল কাঁচা বাজার এলাকায় বরেন্দ্র প্রেসক্লাবে ৪ লাখ টাকা চাঁদা দাবির জেরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সভাপতি রেজাউল করিম গুরুতর আহত হন এবং তাঁর উরুতে ১৩টি সেলাই দিতে হয়। এই ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে হামলাকারীদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে এবং আসামিদের ধরতে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category