শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ ও প্রাণনাশের অপপ্রচার: থানায় অভিযোগ দায়ের
/ ৯০৯ Time View
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৪:০০ অপরাহ্ন

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর থানার মোহাম্মাদপুর এলাকার পেশাদার সাংবাদিক মো. এজাজুল মুন্না (আগুন)-এর বিরুদ্ধে পরিকল্পিতভাবে চাঁদাবাজি ও প্রাণনাশের মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সাংবাদিক মুন্না জানান, গত ১৬ এপ্রিল ২০২৫ তারিখে দুর্গাপুর থানার বিয়াড় গ্রামের মো. শহিদুল ইসলাম (৩৫) বিনা কারণে তার বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি বিভিন্ন রাজনৈতিক মহল ও গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়, যা তার ব্যক্তিগত সম্মান ও পেশাগত জীবনের জন্য চরম অপমানজনক বলে উল্লেখ করেন তিনি।

মুন্না আরও বলেন, “আমি একজন দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে, যা সমগ্র সাংবাদিক সমাজের জন্য লজ্জাজনক।”

তিনি জানান, ঘটনার পর একাধিকবার অভিযুক্ত শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। বরং শহিদুল ইসলাম এখনো নানা মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন মুন্না।

এ অবস্থায় তিনি দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category