রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ডুম্বুর বাঁধের গেট ‘আপনাআপনি’ খুলেছে, দাবি ভারতের
/ ২২৩ Time View
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৩:০১ অপরাহ্ন

ডুম্বুর বাঁধের গেট ‘আপনাআপনি’ খুলেছে, দাবি ভারতের

ন্যাশনাল ডেস্ক:

ভারতের ত্রিপুরায় অবস্থিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের গেট স্বয়ংক্রিয়ভাবে (আপনা-আপনি) খুলেছে বলে দাবি করেছেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং।

 

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় রাজধানী আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার মহাকরণে এক সংবাদ সম্মেলন ডেকে তিনি এই দাবি করেন।

 

অভিষেক সিং বলেন, ডুম্বুর বাঁধে তিনটি গেট রয়েছে। পানির স্তর সমুদ্র পৃষ্ট থেকে ৯৪ মিটার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে গেটগুলো খুলে যায় এবং অতিরিক্ত পানি বেরিয়ে যেতে থাকে আবার পানির স্তর ৯৪ মিটার হয়ে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যায়।

এক্ষেত্রে মানুষকে কোনো কাজ করতে হয় না। এবারও তাই হয়েছে। এখানে বিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষ কোনো কিছুই করেনি। বাঁধে মোট তিনটি গেট রয়েছে, বুধবার দুটি গেট সম্পূর্ণভাবে খুললে যায় এবং একটি গেট অর্ধেক খুলেছিল। এখন দুটি গেট খোলা রয়েছে বলে জানান তিনি।

 

তিনি আরও বলেন, এটা এমন নয় যে প্রথমবার এই গেট খুলেছে। এর আগেও বহুবার পানির স্তর বৃদ্ধির ফলে গেট খুলেছিল। এটি অত্যন্ত সাধারণ বিষয়। বিশ্বের সব জলবিদ্যুৎ প্রকল্পের গেট এভাবে স্বয়ংক্রিয়ভাবে খুলে।

 

এই বিষয়টি নিয়ে অনেক জায়গা থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

 

প্রসঙ্গত, ডুম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে, বাংলাদেশের ১২০ কিলোমিটারও বেশি উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার (প্রায় ৩০ মিটার) বাঁধ, যা বিদ্যুৎ উৎপাদন করে ভারতীয় গ্রিডে সরবরাহ করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category