সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ফারাক্কা খুলে দেওয়ায় হুঁশিয়ারি দিয়ে যা বললেন চরমোনাই পীর
/ ১৯৯ Time View
সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ২:২৪ অপরাহ্ন

ফারাক্কা খুলে দেওয়ায় হুঁশিয়ারি দিয়ে যা বললেন চরমোনাই পীর

ন্যাশনাল ডেস্ক:

ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) গেটগুলো খুলে দেওয়া হয়। এতে একদিনে ১১ লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে।

 

এদিকে, ফারাক্কা বাঁধের কপাট খুলে দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে তামাশা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

 

তিনি বলেন, প্রতিবেশী দেশের এমন বেআইনি ও অমানবিক আচরণ বন্ধ না হলে জনগণ উপযুক্ত সময়ে কঠিন জবাব দেবে।

 

সোমবার (২৬ আগস্ট) বরিশাল নগরীর চাঁদমারীতে দলীয় কার্যালয়ে জেলা শাখার তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

 

চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যের মতো ব্যবহার হত। অঙ্গরাজ্য করার ষড়যন্ত্র ছাত্র-জনতা রক্ত দিয়ে রুখে দিয়েছে। শেখ হাসিনা ভারতে পালিয়েছেন। এরপরই প্রতিবেশী দেশটি আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফারাক্কা বাঁধের কপাটগুলো খুলে দিয়েছে।

 

তিনি আরও বলেন, ‘স্বৈরশাসক’ শেখ হাসিনার পতনের পর একটি স্বার্থন্বেসী মহল লুট ও দখলে মেতেছে। ইসলামী আন্দোলনের কর্মীরা মন্দির ও সংখ্যালঘু পরিবারের বাড়ি পাহারা দিয়ে আদর্শের পরিচয় দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে রাষ্ট্র সংস্কার শেষে যথাযথ সময়ে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান রেজাউল করীম।

 

দলের জেলা সভাপতি মুফতি সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে তৃণমূল দায়িত্বশীল সমাবেশে আরও বক্তৃতা করেন মাওলানা মুহাম্মদ লোকমান হোসেন জাফরী, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন, এবিএম জাকারিয়া প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category