রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাংলাদেশে শিগগিরই সুষ্ঠ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য
/ ২২২ Time View
সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ২:৩২ অপরাহ্ন

বাংলাদেশে শিগগিরই সুষ্ঠ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

ন্যাশনাল ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে দেশ পরিচালনার দায়িত্ব পালন করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ অবস্থায় যুক্তরাজ্য শিগগিরই একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার ক্যাথরিন কুক।

 

সোমবার (২৬ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার। সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

 

তিনি বলেন, বাংলাদেশে কবে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী হবে, তা জানতে চেয়েছেন ব্রিটিশ হাইকমিশনার ক্যাথরিন কুক। জবাবে দলের পক্ষ থেকে জানানো হয়, যৌক্তিক সময়েই নির্বাচন চায় বিএনপি। এ সময় ক্যাথরিন জানান, যুক্তরাজ্য শিগগিরই একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

 

বৈঠকে জাতিসংঘের তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার কাজ পরিচালিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category