সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা
/ ১৭২ Time View
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৯:৪৭ পূর্বাহ্ন

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। আজ সোমবার সকাল ১০টার দিকে কচুক্ষেত এলাকার ৮টি কারখানার শ্রমিকরা ক্যান্টনমেন্ট-মিরপুর ১৪ রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

শ্রমিকরা জানান, তাদের ৩ মাসের বেতন বকেয়া পড়েছে। বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

সায়ান নামে এক পথচারী বলেন, ‘পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছি।’

এদিকে টানা ৪ দিনের পূজার ছুটি শেষে আজ খুলেছে অফিস-আদালত। ফলে রাজধানী ফিরতে শুরু করেছে স্বরূপে। কিন্তু শ্রমিকদের সড়ক অবরোধের কারণে এ এলাকার অফিসগামীদের দিনের শুরুতেই পড়তে হয়েছে বিপাকে।

এদিকে দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর আজ (সোমবার) প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে অফিসগামী যাত্রীসহ বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষের ভোগান্তি আরও বেড়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category