বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঝিনাইদহে ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬
/ ২৩৫ Time View
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৬ অপরাহ্ন
ঝিনাইদহে ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬
ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষগাড়ি এলাকা হতে দেশীয় তৈরী ০১টি ওয়ান শুটারগান ও ০১ রাউন্ড গুলিসহ মোঃ মোক্তার মল্লিক (৪৫) নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
গ্রেফতারকৃত মোক্তার মল্লিক শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের মৃত অছেল মল্লিকের ছেলে।

রবিবার (০১ সেপ্টেম্বর) র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি  আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি রবিবার ভোর রাতে মহিষগাড়ি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে মোক্তার মল্লিক নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করে।
সেসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ০১ রাউন্ড তাজা গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

রবিবার দুপুরে গ্রেফতারকৃত মোক্তার মল্লিক এর কাছ থেকে জব্দকৃত আলামত সহ শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category