বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাবার মতো ডরিনের লাশও কিমা কিমা করতে চাই কে
/ ৪২৯ Time View
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৪:২০ অপরাহ্ন

আনারকন্যা ডরিনকে হত্যার হুমকিবাবার মতো ডরিনের লাশও কিমা কিমা করতে চাই কে

ঝিনাইদহ প্রতিনিধি:

হত্যাকাণ্ডের শিকার সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ডরিন।

নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডরিন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে টেক্সট মেসেজের মাধ্যমে এই হত্যার হুমকি দেওয়া হয়েছে। সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রর ছবিও দেওয়া হয়েছে।

তিনি লেখেন, আজ ইমোতে ঝিনাইদহের কালীগঞ্জের মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দিয়েছে, সেই সঙ্গে আমাকেও।

ওই মেসেজে লেখা ছিল, ‘কিরে আশরাফুল ভালো হলি না, আনারের মতো কি ডরিনের লাশ কিমা কিমা করতে চাস। তুইও ভালো হয়ে যা, আর ডরিনকেও ভালো হয়ে যেতে ক, না হইলে দুজনের লাশ কিমা কিমা করে ফেলামু, বাদ যাবে না কিন্তু।’

ডরিন সাংবাদিকদের বলেন, এমন বার্তা দিয়ে তারা কী বোঝাতে চাচ্ছে।

আমার বাবা হত্যার বিচার ও জড়িতদের ফাঁসি চাই। কোনো আসামি যেন বাংলার মাটি থেকে জামিন বা বের না হতে পারে।

প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

ডরিন আরো বলেন, জেলা, উপজেলাসহ যেখানে গোটা বিশ্বের মানুষ এই হত্যার ঘটনা শুনেছে।আসামিরা জেলহাজতে রয়েছে। দুই দেশে তদন্ত চলছে। আমিসহ আমার পরিবার ডিএনএ টেস্ট করতে কলকাতা যাব। এমন সময় হুমকি দিয়ে তারা আমাদের কী বোঝাতে চায়। আমাদের হারানোর আর কিছু নেই।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বলেন, হুমকির ঘটনা ভুক্তভোগীদের মুখে শুনেছি। এ ঘটনায় তারা একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। খুব দ্রুতই হুমকিদাতাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category