বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ৩০ টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাট
/ ২৭৬ Time View
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৯:৪০ পূর্বাহ্ন
ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ৩০ টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাট
ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এসময় ভাংচুর ও লুটপাট করা হয়েছে অন্তত ৩০ টি বাড়িঘর। আহত হয়েছে অন্তত ৫ জন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সুরাপাড়া ও হীরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পোড়াহাটি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ ও সদর উপজেলা যুবলীগের আহবায়ক ইব্রাহিম খলিল রাজার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সকালে সুরাপাড়া ও হীরাডাঙ্গা গ্রামে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ভাংচুর ও লুটপাট করা হয় উভয় পক্ষের অন্তত ৩০ টি বাড়ীঘর। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, সকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিলো। সংবাদ পাওয়ার পর আমরা সেখানে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category