শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
খুলনায় আবারও রাজপথে শিক্ষার্থীরা
/ ২৬৩ Time View
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৯:২১ পূর্বাহ্ন

খুলনায় আবারও রাজপথে শিক্ষার্থীরা

খুলনা প্রতিনিধি:

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে আবারও খুলনা উত্তাল হয়ে পড়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনা মহানগরের ব্যস্ততম শিববাড়ি মোড়ে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে খুলনা-যশোর মহাসড়ক, মজিদ সরণি, কেডিএ এভিনিউসহ আশপাশের কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের গুম, খুন ও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে ফেলে বিবৃতি আদায় করা হয়েছে। এসব কারণে আমাদের রাজপথে নামতে হয়েছে।

এ সময় সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা অনড় অবস্থানে থাকেন। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা সেখান থেকে চলে যান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category