বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে
/ ৩৬১ Time View
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৩:৪৩ পূর্বাহ্ন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি হয়েছে প্রায় এক দশকেরও বেশি সময় আগে। সেই সময় তোলা ছবিগুলোর অনেকটাই আজকের চেহারার সঙ্গে আর মিল নেই। অনেকের ছবিই অস্পষ্ট বা অনাকর্ষণীয়। ফলে, ছবিটি নতুন করে আপলোড করার প্রয়োজন অনুভব করেন অনেকে। ভালো খবর হলো—এ কাজটি আপনি ঘরে বসেই অনলাইনে করতে পারেন। শুধু ছবি নয়, চাইলে এনআইডির অন্য পুরনো তথ্যও হালনাগাদ করা যায়।

এনআইডির ছবি ও তথ্য পরিবর্তনের অনলাইন পদ্ধতি

জাতীয় পরিচয়পত্রের ছবি বা তথ্য হালনাগাদ করতে প্রথমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://services.nidw.gov.bd/registration এ যেতে হবে।ওয়েবসাইটে প্রবেশের সময় ফায়ারফক্স ব্রাউজারে “This Connection is Untrusted” লেখা আসতে পারে। সেক্ষেত্রে “I Understand the Risks” → “Add Exception” → “Confirm Security Exception” এ ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হবে।

এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আপনার এনআইডি কার্ডের তথ্য এবং মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড ব্যবহার করে লগইন করতে হবে।

রেজিস্ট্রেশন ধাপসমূহ

১. প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন করুন।
২. মোবাইল নম্বরে পাওয়া এক্টিভেশন কোড দিয়ে লগইন করুন।
৩. তথ্য পরিবর্তনের ফর্ম পূরণ করে প্রিন্ট করুন।
৪. প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে স্ক্যান কপি আপলোড করুন।
৫. প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান করে অনলাইনে জমা দিন।
৬. “রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই” অপশনে ক্লিক করুন।

ফর্ম পূরণে প্রয়োজনীয় তথ্য: এনআইডি নম্বর (১৩ সংখ্যার হলে জন্মসালসহ লিখতে হবে, যেমনঃ ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০), জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, বর্তমান ও স্থায়ী ঠিকানা (ভোটার হবার সময় যা দিয়েছিলেন), পাসওয়ার্ড (৮ অক্ষরের, বড় হাতের অক্ষর ও সংখ্যা মিলিয়ে; উদাহরণঃ NIDhelp2020), ক্যাপচা পূরণ করে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক।

রেজিস্ট্রেশনের পরে মোবাইলে ভেরিফিকেশন কোড পাঠানো হবে, যা নির্দিষ্ট বক্সে বসিয়ে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করতে হবে। কোড না এলে “পুনরায় কোড পাঠান (SMS)” অপশনে ক্লিক করুন।

সফল রেজিস্ট্রেশনের পর লগইন অপশন আসবে। লগইন করতে হবে এনআইডি নম্বর, জন্মতারিখ, পাসওয়ার্ড এবং মোবাইল/ইমেইলের মাধ্যমে পাওয়া ভেরিফিকেশন কোড দিয়ে।

তথ্য হালনাগাদের সুবিধা: লগইনের পর নির্বাচন কমিশনের কাছে সংরক্ষিত আপনার সকল তথ্য দেখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী যেকোনো তথ্য হালনাগাদ করতে পারবেন এবং ছবি পরিবর্তনও করতে পারবেন। এই পুরো অনলাইন প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে আনুমানিক ৩০ মিনিট।

সূত্র: টেকটিউনস

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category