বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কুষ্টিয়ায় হানিফের বাসায় হামলা, ভাঙচুর
/ ২৩০ Time View
রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন

কুষ্টিয়ায় হানিফের বাসায় হামলা, ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।

দিনভর পুলিশের সঙ্গে সংঘর্ষ চালিয়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে অবস্থিত হানিফের বাসার সামনে জড়ো হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। তারা বাসার নিচ তলায় ভাঙচুরও চালায়। তবে, মাহবুবউল আলম হানিফ সে সময় বাসায় ছিলেন না। তিনি ঢাকায় অবস্থান করছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী জানান, হালকা ভাঙচুর হয়েছে, ইটপাটকেল মেরেছে। পরে পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে তার বাসা, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হানিফের চাচাতো ভাই কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাও পিটিআই রোডের এই বাসায় থাকেন। এ ব্যাপারে জানতে তিনি ব্যস্ত আছেন বলে জানান। তবে, হামলার সময় তিনিও বাসায় ছিলেন না। তিনিও ঢাকায় অবস্থান করছেন বলে তার ঘনিষ্ঠজন কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category