বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
উত্তাল ঝিনাইদহ; ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ-শিশুসহ গুলিবিদ্ধ ১১
/ ২২৮ Time View
রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ৫:১৩ অপরাহ্ন

উত্তাল ঝিনাইদহ; ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ-শিশুসহ গুলিবিদ্ধ ১১

ঝিনাইদহ প্রতিনিধি:

সরকার পদত্যাগের এক-দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ঝিনাইদহ। কোটাবিরোধী আন্দোলনকারীরা মিছিল থেকে থানায় ইটপাটকেল নিক্ষেপ, পুলিশ বক্স ভাঙচুর, পোষ্ট অফিসে ইটপাটকেল নিক্ষেপ ও পৌরসভায় হামলার ঘটনা ঘটে। পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি বর্ষণ করে। এক পর্যায়ে শহর রণক্ষেত্রে পরিণত হয়। এতে পুলিশ, শিশু ও শিক্ষার্থীসহ ১১জন গুলিবিদ্ধ হয়। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সকালে পায়রা চত্বরে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের কয়েকটি বিলবোর্ড ও ছাত্রলীগের টেন্ট ভাঙচুর করা হয়। পরে তারা সড়ক প্রদক্ষিণের সময় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মহাসড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর বিক্ষোভকারীরা শহরের পোষ্ট অফিসের মোড়ে এসে পুলিশ বক্স ভাঙচুর শুরু করে। পুলিশ তাদের উপর অসংখ্য টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সেখানেও একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে।
পুলিশের টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেডে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category