বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীর ৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
/ ১৭৭ Time View
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:৫৯ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা যায়, ঘোষিত প্রার্থীরা হচ্ছেন—

রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী): মেজর (অব.) মো. শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য।

রাজশাহী-২ (সদর): মিজানুর রহমান মিনু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য।

রাজশাহী-৩ (পবা–মোহনপুর): অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক।

রাজশাহী-৪ (বাগমারা): ডিএম জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর): নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

রাজশাহী-৬ (বাঘা–চারঘাট): আবু সাঈদ চাঁদ, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক।

মনোনয়ন ঘোষণার পর রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন,

“জাতীয় নির্বাচন সামনে রেখে সবাইকে অনুরোধ করব, রাজনৈতিক কর্মসূচির নামে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, শোডাউন বা আতশবাজি না হয়। আমাদের মূল দায়িত্ব জনগণের পাশে থাকা—তাদের স্বস্তি, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category