বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লা, ভোট দিতে প্রস্তুত জনগণ : অধ্যাপক আবুল কালাম
/ ১১৩ Time View
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, ‘দাঁড়িপাল্লা জনগণের প্রতীক। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়। আমরা জনগণের সেবক হতে চাই, শাসক নয়।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন জামায়াত শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন, যা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর। স্বৈরাচারী সরকারের দীর্ঘ নির্যাতনের মধ্যেও জামায়াত জনগণের পাশে থেকেছে এবং তাদের কল্যাণে কাজ করেছে।’

তিনি উল্লেখ করেন, ‘চব্বিশের ৩৬ জুলাইয়ের পর দেশের উন্নয়ন ও গণমানুষের স্বার্থে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় আমরা জনগণের সহযোগিতা কামনা করি।’

দীর্ঘ ২৮ বছর ধরে হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা জামায়াতের এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণ ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। এই অবস্থা পরিবর্তনে জনগণকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন রায়ঘাটি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. আমজাদ হোসেন। সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো. হোসেন আলী।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক জিএএম আব্দুল আওয়াল, নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি আলহাজ্ব আব্দুল গোফুর মৃধা, সহকারী সেক্রেটারি মাষ্টার আব্দুল আজিজ ও মো. শাহ জামাল প্রমুখ।

এর আগে অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে কেশরহাট পৌরসভার কামারপাড়া মোড় ও শিয়ালখোলা বাজার এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category