বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন উত্তোলন
/ ৬৩ Time View
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১:০৮ পূর্বাহ্ন

রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। দলটির মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বুধবার মনোনয়ন ফরম উত্তোলন করেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় পবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত আমান আজিজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়ন উত্তোলনের মাধ্যমে তাঁর দায়িত্বশীল রাজনৈতিক পথচলার আনুষ্ঠানিক সূচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জোরালো প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পবা ও মোহনপুর উপজেলার মানুষ সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করে। ভোটাররা যদি নির্ভয়ে ও স্বাধীনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান, তবে দাড়িপাল্লা প্রতীক বিপুল জনসমর্থন লাভ করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা এবং সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের অঙ্গীকার করেন।

এ সময় জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি ও রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আহসান বুলবুলসহ দলের অন্যান্য নেতারা বক্তব্য দেন।

মনোনয়ন উত্তোলন অনুষ্ঠানে পবা ও মোহনপুর উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category