বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
উষাগ্রাম ট্রাস্টের উদ্যোগে শতাধিক কন্যাকে বিনামূল্যে এইচপিভি টিকা প্রদা
/ ৪৮ Time View
বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

কলকাতা থেকে শম্পা দাস: নদীয়া জেলার উষাগ্রামে শতাধিক গ্রামীণ কন্যা সন্তানকে বিনামূল্যে মানব প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধক টিকা প্রদান করা হয়েছে।

উষাগ্রাম ট্রাস্টের উদ্যোগে এবং বিশিষ্ট চিকিৎসক ড. রবীন ভট্টাচার্যের নেতৃত্বে মঙ্গলবার বিকালে ৫টার দিকে এ স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি পালন করা হয়।

সার্ভিকাল ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার কন্যা শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

আয়োজকরা জানান, প্রতিরোধমূলক টিকাকরণ ভবিষ্যতে এই রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকলা ধামের সভাপতি ও লোকনাথ বাবার মহানাম প্রচারক নবকুমার দাস, সমাজসেবী বারীন সাহা, শিমুরালি মন্দিরের মধুমহারাজ, রানাঘাটের পিযূষ অধিকারী, আরংঘাটার পিন্টু পাল এবং বিশিষ্ট চিকিৎসক ডা. সুশীল মজুমদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং অনুকরণীয় দৃষ্টান্ত। স্থানীয় বাসিন্দারাও উষাগ্রাম ট্রাস্টের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে উষাগ্রামের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category