বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
/ ২৫২ Time View
সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৪:০৮ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ন্যাশনাল ডেক্স:

ছাত্র-জনতার আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (৫ আগস্ট) অন্তর্বর্তীকালীন এই সরকার ব্যবস্থা নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে নিজের মতামত ব্যক্ত করেছেন দেশের জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারে যেন ধর্ম-বিদ্বেষী বা ভারতপন্থী কেউ কোনোভাবে স্থান না পায়। বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থাকলেও চিহ্নিত ইসলাম-বিদ্বেষীরা ছিল ক্ষমতাসীনদের পদলেহী। অতএব অন্তর্বর্তীকালীন সরকারে যেন ধর্ম-বিদ্বেষী বা ভারতপন্থী কেউ কোনোভাবে স্থান না পায়, বরং দেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষরাই যেন কেবল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন। এ ব্যপারে সবাই সজাগ থাকি এবং আওয়াজ তুলি।’

তিনি বলেন, ‘৭১ এ আমরা স্বাধীনতা পেলেও স্বাধীনতা ধরে রাখতে পারিনি। এবার যেন তার পুনরাবৃত্তি না ঘটে।’

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘৪৭-এ ভারত ভাগ হয় ধর্মীয় চেতনার ভিত্তিতে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের সাথে বেঈমানী করেছেন। ৭১-এ দেশ স্বাধীন করেছেন ধর্মপ্রাণ মানুষেরা। কিন্তু ধর্মকে আজো প্রধান প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় নষ্ট-ভ্রষ্টরা। এ অবস্থার অবসান হতে হবে। আলেম-উলামা ও ধর্মীয় নেতৃত্বের প্রতি বিমাতা সুলভ আচরণ এ দেশের অন্যতম একটি বৈষম্য। এ বৈষম্যের অবসান হতে হবে।’

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category