শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময়
/ ২০৯ Time View
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৩:৫৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সুজন কান্তি দে (৪৫) নামে এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার দেখিয়ে থানায় সোপর্দ করে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ।

গ্রেফতারকৃত সুজন কান্তি দের বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় একাধিক মামলা রয়েছে। এস আলম গ্রুপের কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে দায়িত্বরত ছিলেন তিনি।

জানা গেছে, তিনি এস. আলম গ্রুপে ২৩ বছর ধরে চাকরি করে আসছেন। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস. আলম গ্রুপের কর্ণধারকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category