শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আজ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
/ ২৩৭ Time View
শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

আজ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও হতাশজনক পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ। ইতোমধ্যে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। তবে শেষ ম্যাচ জিতে এবার মান রক্ষার আশায় সফরকারী দল।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ শনিবার মাঠে নামবে ভারত-বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে। যেখানে গত দুই ম্যাচে ব্যর্থ ওপনোর পারভেজ হোসেন ইমন জায়গা হারাতে পারেন। তার জায়গায় একাদশে ফিরতে পারেন তানজিদ হাসান তামিম।

এছাড়া একাদশে জায়গা হারাতে পারেন জাকের আলি অনিকও। এই উইকেটকিপার ব্যাটারও এই সিরিজে পুরোপুরি ব্যর্থ। তার জায়গায় একজন বোলার খেলাতে পারে বাংলাদেশ। কারণ গত দুই ম্যাচে বোলিংয়ে বেশ ভুগেছে তারা। সেক্ষেত্রে অভিষেক হতে পারে স্পিনার রাকিবুল হাসানের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যাসমন, সূর্যকুমার যাদব, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category