শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আন্দোলনকারীদের বিরুদ্ধে এমপির গাড়ি ভাঙচুর করার অভিযোগ
/ ২৭৩ Time View
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন

ঝিনাইদহে এমপির গাড়ি ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারের গাড়িতে হামলা-ভাঙচুর করার অভিযোগ উঠেছে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে রেখেছিল কোটা আন্দোলনকারীরা। তখন ব্যক্তিগত কাজে শৈলকুপায় যাচ্ছিলেন সংসদ সদস্য নায়েব আলী।পরে আন্দোলনকারীরা সংসদ সদস্যর গাড়িতে হামলা চালায়।

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার জানান, আমি শৈলকুপায় একটি কর্মসূচিতে যাচ্ছিলাম। সেসময় একদল যুবক রাজাকার রাজাকার স্লোগান দিয়ে আমার গাড়িতে হামলা চালাই। একটা অশুভ শক্তি দেশজুড়ে ভর করছে।সেই অশুভ শক্তির লোকজনই এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category