শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আফগানিস্তানের কাছে লজ্জার হার বাংলাদেশের
/ ২৪৫ Time View
রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ন

আফগানিস্তানের কাছে লজ্জার হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

জয় দিয়েই ইমার্জিং এশিয়া কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের থেকে তুলনামূলক খর্ব শক্তির হংকংকে সহজেই হারিয়েছিল তারা। কিন্তু এবার আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি টাইগাররা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

রোববার (২০ অক্টোবর) ওমানের আল আমেরাত ক্রিকেট মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করে বাংলাদেশ এ দল। দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৫৪ রান করেছেন ইমন। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।

বাংলাদেশের দেয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। নতুন বলে আফগানদের চেপে ধরে বাংলাদেশ। ২৪ রানের মধ্যে আফগানদের টপ অর্ডারের দুই ব্যাটারকে ফেরত পাঠায় তারা। চারে নেমে সুবিধা করতে পারেননি করিম জানাতও। এই অভিজ্ঞ ব্যাটার ১৩ বলে ৯ রান করে ফিরলে ৫২ রানে তৃতীয় উইকেট হারায় আফগানিস্তান।

তবে এরপর ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। শহিদুল্লাহকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলেন সাদিকুল্লাহ আতাল। ১৯ রান করে শহিদুল্লাহ ফিরলে ভাঙে সেই জুটি। তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ আফগানদের হাতে। এরপর মোহাম্মদ ইশাক ও শরফুদ্দিন আহম্মদ দ্রুত ফিরেছেন। তবে সেটার প্রভাব রান রেটে পড়তে দেননি আতাল।

এক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন আতাল। তার ৫৫ বলে অপরাজিত ৯৫ রানের ইনিংসে ভর করে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন আলিস আল ইসলাম ও রিপন মন্ডল।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। ইনিংস ওপেন করতে নেমে ৭ বল খেলে মাত্র ৪ রান করতে পেরেছেন জিশান আলম। শুরু থেকেই ভুগতে থাকা এই ওপেনার শেষ পর্যন্ত সাজঘরে ফিরেছেন বিলাল সামির বলে বোল্ড হয়ে।

তবে আরেক ওপেনার ইমন দুর্দান্ত ব্যাটিং করেছেন। এক প্রান্তে রীতিমতো ঝড় তোলেছেন এই ওপেনার। মাত্র ২৬ বলে ব্যক্তিগত ফিফটি পেয়েছেন ইমন। মাইলফলক ছুঁয়ে আর বেশি দূর এগোতে পারেননি তিনি। ৪ বাউন্ডারি আর ৪ ছক্কায় ৩২ বলে ৫৪ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।

ইমনের গড়ে দেওয়া ভিত কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে মিডল অর্ডারের দুই ব্যাটার সাইফ হাসান ও আকবর আলি দ্রুত ফেরায় রানের লাগাম টেনে ধরে আফগানরা।

Advertisement

দলীয় শতকের আগেই ৪ উইকেট হারানো বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে পঞ্চম উইকেট জুটিতে। তাওহিদ হৃদয় ও শামিম হোসেন মিলে অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ৪৫ বলে ৭০ রান। তাতে দেড়শ ছাড়ায় বাংলাদেশের রান। হৃদয় অপরাজিত ছিলেন ৪২ রানে। আর শামিম ৩৮ রান করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category