শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আমি বাংলাদেশে চলে এসেছি: আফ্রিদি
/ ৫০২ Time View
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৬ পূর্বাহ্ন

আগামীকাল সোমবার বিপিএলের পর্দা উঠছে। এই উপলক্ষে আজ রবিবার ঢাকায় পা রাখলেন আফ্রিদি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটা নিশ্চিত করেছে কিংস ফ্র্যাঞ্চাইজি। এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি’।

আফ্রিদি বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছেন। এরপর সিলেট সুপার স্টার্স, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন। সব মিলিয়ে ৪৫ ম্যাচের ৩৫ ইনিংসে ব্যাটিং করে ৫৩৯ রান করেছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। এছাড়া বল হাতে আফ্রিদি শিকার করেছেন ৫৭ উইকেট।

এর আগে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কুমিল্লা, ঢাকা গ্লাডিয়েটর্স ও ঢাকায় ডায়নামাইটসের হয়ে শিরোপাও জিতেছেন আফ্রিদি। তিনি সবশেষ ২০১৯-২০ মৌসুমে বিপিএলে খেলেছিলেন।

এদিকে এবারই প্রথম বিপিএলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে পাকিস্তানের সাবেক অধিনায়ককে। ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পাশাপাশি মেন্টর হিসেবেও কাজ করবেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category