শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আয়ারল্যান্ডকে ১২৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
/ ২৭৯ Time View
সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৬:৩০ পূর্বাহ্ন

আয়ারল্যান্ডকে ১২৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে নিয়মরক্ষার এই ম্যাচে প্রথম প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে।

আজ সোমবার সিলেট আন্তর্জাতি ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস।

এদিন ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুটা ভালো পায়। ৪ ওভারে ৩৩ রান তোলেন দুই ওপেনার সোবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুন। তবে ১২ রান করেন মুর্শিদা ওরলা প্রেনডারগাস্টের বলে আউট হন। মোস্তারি অবশ্য ফিফটির কাছ থেকে ফেরেন। এই ব্যাটার ৪৩ বলে ৬টি চারে ৪৫ করে অ্যামি ম্যাগুইরের শিকার হন। এছাড়া শারমিন আখতার ৩৩ বলে ৩৪ করেন। তবে বাকিরা কেউই আর দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

আয়ারল্যান্ডের হয়ে প্রেনডারগাস্ট একাই ৪টি উইকেট দখল করেন।

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category