শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
উপদেষ্টা হওয়ার কল আসছে হিরো আলমের কাছে!
/ ৫৫৬ Time View
মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৮:০৯ অপরাহ্ন

সম্প্রতি উপদেষ্টা পরিষদ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এরই মধ্যে উপদেষ্টা হওয়া নিয়ে মন্তব্য করেছেন হিরো আলম। জনগন তাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায় এমন দাবি করেছেন হিরো আলম।

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর রামপুরায় নিজ অফিসে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্র আন্দোলনে ফারুকী ভাইয়ের কোনো ভূমিকা দেখিনি, মাঠে দেখিনি। দু-একটি স্ট্যাটাস দিতে দেখেছি। জনগণ মনে করে মোস্তফা সরয়ার ফারুকী ভাইয়ের চেয়ে হিরো আলম যোগ্য, কারণ হিরো আলম আন্দোলনের সময় মাঠে ছিল। জনগণ ফারুকী ভাইকে মেনে নেয়নি।
হিরো আলম বলেন, যেসব ছাত্র শহীদ হয়েছেন, তাদের পরিবারের কাউকে উপদেষ্টা করা যেতো।

হিরো আলম আরও বলেন, ফারুকীকে উপদেষ্টা বানানোর আপনারা কে? তাকে যে উপদেষ্টা বানিয়েছেন এর আগে কি একবারও জনগণের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে ছিলেন? সে দেশের জন্য কী করেছে? গত দুইদিন ধরে দেশের ভিন্ন জেলা থেকে অহরহ কল আসছে , পোস্ট করছে যে ভাই আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় নিয়োগ পান ১৬ জন উপদেষ্টা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category