শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
এক যুগ পর রংপুর মহানগর অফিসে শিবির
/ ২১১ Time View
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন

এক যুগ পর রংপুর মহানগর অফিসে শিবির

রংপুর প্রতিনিধি

দীর্ঘ এক যুগ পর দলীয় কার্যালয়ে ফিরেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখা। গতকাল শুক্রবার সন্ধ্যায় ১২ বছর পর রংপুর মহানগর শিবির অফিস পুনরায় উদ্বোধন করেছে দলটির নেতাকর্মীরা।

‘সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি আমাদের অঙ্গীকার’ -এই স্লোগানকে সামনে রেখে মহানগর অফিসে উদ্বোধনী সভা করে ছাত্রশিবির।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর সভাপতি মো. গোলাম জাকারিয়া -এর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি নূরুল হুদার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের ১৯৭৭ সালের রংপুর মহানগরের প্রথম শহর সভাপতি আব্দুর রহমান মুসা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও রংপুর মহানগর শাখার সাবেক সভাপতি মো. রাজিবুর রহমান পলাশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির এটিএম আজম খান,জামায়াতে ইসলামীর রংপুর মহানগর নায়েবে আমির আনোয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ সালাফী, রংপুর মহানগর শিবিরের সাবেক ১৩ জন সভাপতি ও রংপুর মহানগরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০১৩ সালে রংপুর নগরীর শাপলা চত্ত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিসটি আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতৃত্বে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ ১২ বছর ১০ মাস ২৮ দিন পর সেই অফিস সংস্কার করে উদ্বোধন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category