শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
এজলাসে বসে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধান বিচারপতি
/ ২৪৯ Time View
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

এজলাসে বসে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধান বিচারপতি

ন্যাশনাল ডেস্ক:

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে এজলাসে বসে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রধান বিচারপতিকে মামলা শুনানির শুরুতেই আইনজীবী মহসিন রশীদ বলেন, একটা খুশির খবর আছে মাই লর্ড। গতকাল বাংলাদেশ দল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। এজন্য অভিনন্দন সবাইকে।

এসময় প্রধান বিচারপতি বলেন বাংলাদেশ ক্রিকেট দলকেও অভিনন্দন।

দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৬২ রান। পাকিস্তান পরের ইনিংসে ১৭২ রানে অলআউট হলে ১৮৫ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। জিততে খুব বেশি কষ্ট হয়নি সফরকারীদের।

এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে এটি টাইগারদের তৃতীয় সিরিজ জয়।

এদিকে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ককে ফোনকল করে পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তকে ফোন করে পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস অধিনায়ক শান্তকে বলেন, সরকার এবং তার পক্ষ থেকে পুরো দলকে আন্তরিক অভিনন্দন। গোটা জাতি তোমাদের জন্য আজকে গর্বিত।

Advertisement

প্রধান উপদেষ্টা বলেন, দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category