শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঐতিহাসিক’ জয়কে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের উৎসর্গ করল টাইগাররা
/ ২২৭ Time View
রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ন

ঐতিহাসিক’ জয়কে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের উৎসর্গ করল টাইগাররা

ন্যাশনাল ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহত হয়েছেন শত শত ছাত্রজনতা। যার ফলে সারাদেশে এখনও অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে গেছে টাইগাররা।

সেখানে প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে তারা। স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়ে প্রথম টেস্ট জয় তুলে নিয়েছে শান্ত-মিরাজরা। আর এই ঐতিহাসিক জয়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করেছেন বাংলাদেশ ক্রিকেট দল।

 

রোববার (২৫ আগস্ট) ম্যাচশেষে এই ঘোষণা দেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

 

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে মাঠে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যানের খাতাটা ছিল পুরোই ফাঁকা। ১৩ টেস্টে মুখোমুখি হয়ে মাত্র ১টি ড্র করেছিল বাংলাদেশ। আর বাকি ১২টিতেই হারের তেতো স্বাদ পেতে হয়েছিল টাইগারদের। অবশেষে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের আক্ষেপ ঘুচেছে লাল-সবুজের প্রতিনিধিদের।

 

বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪৪৮ রান করেছিল পাকিস্তান। জবাব দিতে নেমে টাইগাররা ৫৬৫ রানে অলআউট হলে, ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। মাত্র ১৪৬ রানে অলআউট হয় বাবর-রিজওয়ানরা। এতে ৩০ রানের লক্ষ্য পায় বাংলাদেশে।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেট এবং পুরো একটি সেশন বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ। সাদমান ইসলাম ৯* রানে এবং ২৬ বলে অপরাজিত ছিলেন আরেক ওপেনার জাকির হাসান।

 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। তিন উইকেট নেন আরেক স্পিনার সাকিব আল হাসান। এ ছাড়াও তিন পেসার শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা একটি করে উইকেট শিকার করেন।

 

এই ম্যাচে ১৯১ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। আর সেরা বোলারের পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category