শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দেয়া নিয়ে মুখ খুললেন জাহারা মিতু
/ ৩০৩ Time View
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দেয়া নিয়ে মুখ খুললেন জাহারা মিতু

বিনোদন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতেন অভিনেত্রী জাহারা মিতু- এমন শিরোনামে একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ায় বিষয়টি নিয়ে চটেছেন জাহারা মিতু। সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দীর্ঘ ওই স্ট্যাটাসের শেষদিকে জাহারা মিতু লিখেছেন, ‘ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে। কললিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে-শুনে নিউজ করতে হয়।’

পোস্টে তিনি লিখেছেন, ‘দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে, মন্ত্রিপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি। সত্যিই দেখিনি। এত হেসেছি আমি নিজে, মানুষ আর কতটুকু হাসবে। কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই। আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন?’

জাহারা মিতু লিখেছেন, ‘একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে, ভিউবাণিজ্যে এতটা নিচে নামলেন? একবার ভাবলেন না, মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করেছে কিনা? খবর নিয়ে দেখেন ভাইয়েরা। এটুক একটু বের করেন প্লিজ। নিজেদের সাংবাদিক দাবি করেন? সত্যিই দাবি করেন? আজ থেকে আর কইরেন না। আমি চুপচাপ আমার মতো থাকি, থাকতে দেন। কবিতো নীরবই ছিল, মুখটা খুলাইলেন ক্যান?’

Advertisement

প্রসঙ্গত, সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে ডেবিউ হয় জাহারা মিতুর। উপস্থাপনা থেকে টিভি নাটকও করেছেন। কয়েকটি সিনেমায় অভিনয় করলেও আলোচনায় উঠে আসেন শাকিব খানের সঙ্গে ‘আগুন’ ও কলকাতার নায়ক দেবের সঙ্গে ‘কমান্ডো’তে স্ক্রিন শেয়ার করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category