শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কোটা উঠিয়ে জনগণের জন্য লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়া হবে
/ ২১৮ Time View
সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৮:৩৯ পূর্বাহ্ন

রাজউকের প্লট বরাদ্দে সব কোটা উঠিয়ে জনগণের জন্য লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ সোমবার সকালে রাজউক ভবনে বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘তরুণদের কথা বলার জায়গা বন্ধ করে দেওয়া হয়েছিলো। আজকে সে সুযোগটা আমরা পেয়েছি, সে সুযোগটা যেন আমরা মিস না করি। আমরা যতটা পারি, সে পরিবর্তনের শুরুটা করে দিয়ে যাব।’

উপদেষ্টা বলেন, ‘সেখানে ব্যাপক পরিবর্তন লাগবে আমাদের মানসিকতার, আমাদের মন্ত্রণালয়গুলোর। রাজউকসহ আমাদের প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন লাগবে। আমাদের অনেক ফ্যাসিলিটিজ কিন্তু ধরে রাখা হয়েছে এই কোটা, সেই কোটায়।’

আদিলুর রহমান খান বলেন, ‘কোটার কারণে আমরা এতগুলো প্লট নিব, কোটার কারণে আমরা এতগুলা প্লট করব, সব কোটা উঠিয়ে দেন। জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের প্লট দেয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলো বন্ধ করে দিতে হবে।’

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা বলেন, ‘তরুণদের এগিয়ে নিয়ে আসতে হবে, দরজাগুলো বন্ধ করে রেখেছে, যেন তারা আসতে না পারে, সে দরজাগুলো খুলে দিতে হবে দেশের মানুষের জন্য, তরুণদের জন্য। ঢাকা শহর নোংরা হয়ে আছে, নিঃশ্বাস নেওয়ার গাছ নাই। গাছ কেটে ফেলা হয়েছে। ঢাকা শহর শুধু কংক্রিটের শহর হয়ে আছে। এখানে পরিবেশ উপেক্ষিত হয়ে আছে। এটা আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘নগর উন্নয়নের ক্ষেত্রে যদি পরিকল্পনা নিতে চাই, তাহলে এটা এখনই করা উচিত। পরে করতে গেলে হয়তো বেশি দূরে হয়ে যাবে। তরুণরা আছেন, বিভিন্ন সংগঠন আছেন, নাগরিকদের বিভিন্ন প্রফেশনাল বডি আছে, তাদের সম্পৃক্ত করা দরকার।’

আমাদের শহরগুলোকে সবুজ, গণবান্ধব ও শিশুদের উপযোগী করে গড়ে তুলতে হবে যেন তারা বড় হয়ে দেশকে গড়তে পারে বলেও জানান এ উপদেষ্টা।

এদিকে বিশেষ বক্তার বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ঢাকা কখনও তরুণ বা মানুষের হতে পারেনি। কারণ বাসযোগ্য শহর হিসাবে এখনও গড়ে উঠেনি। শুধু আমলা দিয়ে রাজউক চালানো যাবে না। এখানে তরুণদেরও যুক্ত করতে হবে। তাছাড়া শহরে মেগা প্রকল্প হলেই হবে না, সবুজায়নও থাকতে হবে। কিভাবে বাসযোগ্য নগর তৈরি করা যায় তার পরিকল্পনা নিতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসন প্রতিনিধি গোয়ান লুইস, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খান, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অব:)।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category