শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
খারকিভে রুশ বোমা হামলায় নিহত ১, আহত ৪২
/ ২২৩ Time View
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪০ অপরাহ্ন

খারকিভে রুশ বোমা হামলায় নিহত ১, আহত ৪২

ন্যাশনাল ডেস্ক:

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি বহুতল আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে এক নারী নিহত এবং অন্তত ৪২ জন আহত হয়েছে। রোববার খারকিভ অঞ্চলের গ্রামগুলোতে আরও তিনটি রুশ নির্দেশিত বোমা আঘাত হেনেছে। খবর রয়টার্সের

উত্তর-পূর্বাঞ্চলীয় শহরের প্রসিকিউটররা জানিয়েছেন, ভবনের নবম তলা থেকে ৯৪ বছর বয়সি এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

খারকিভের মেয়র ইহোর তেরেখোভ বলেছেন, বোমাটি ভবনের দশম তলায় আঘাত করার সময় ৪২ জন আহত হয়। তাদের মধ্যে তিন শিশুও রয়েছে। আগুনটি অন্তত চারটি তলায় ছড়িয়ে পড়ে এবং আরও ১২টি ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি।

এ হামলার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ ভূখণ্ডের অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ইউক্রেনকে দীর্ঘ-পাল্লার অস্ত্র সরবরাহ করতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

রাতের এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, খারকিভে আজকের আঘাত, প্রতিটি সন্ত্রাসী কার্যক্রম প্রমাণ করে যে ইউক্রেনের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সামর্থ্য থাকা জরুরি।

জেলেনস্কি আরও বলেন, রোববার সুমি এবং দোনেৎস্ক অঞ্চলেও গাইডেড বোমা হামলা চালিয়েছে রাশিয়া। রুশ সেনাবাহিনী প্রতিদিন কমপক্ষে ১০০টি এরকম আকাশ আক্রমণ পরিচালনা করছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ-মাত্রার আক্রমণ শুরু করার পর থেকে হাজার হাজার বেসামরিক মানুষ নিহতের দাবি করেছে জেলেনস্কি। তবে রাশিয়া বেসামরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category