শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগ, মুখ খুললেন জায়েদ খান
/ ২৫৪ Time View
সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ২:৫৬ অপরাহ্ন

খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগ, মুখ খুললেন জায়েদ খান

ন্যাশনাল ডেস্ক:

২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ ৫০ জনকে আসামি করে এই মামলা করা হয়েছে।

বিষয়টি নিয়ে অভিযুক্তরা নিশ্চপ থাকলেও কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি জানান, স্টেজ শোতে অংশ নিতে বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। ইতোমধ্যে মামলার বিষয়টি তার নজরেও এসেছে। তার দবি, এই মামলা পুরোপুরি ভিত্তিহীন ও হয়রানি ছাড়া আর কিছুই না।

 

জায়েদ খান বলেন, ‘যে মামলায় আমাকে আসামি করা হয়েছে তা পুরোপুরি মিথ্যা মামলা। যার কোনা ভিত্তিই নাই। আমি একজন শিল্পী। বাংলাদেশকে ভালোবাসি, দেশের মানুষকেও ভালোবাসি। হতে পারে আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে বিশ্বাসী। এ জন্য তো যে কেউ মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে না।’

 

তিনি আরও বলেন, ‘অন্য সবার মতো আমারও মত-বিশ্বাসে ভিন্নতা থাকতে পারে। তবে এটুকু বিশ্বাসের সঙ্গে বলতে পারি—আমি কোনো রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে জড়িত ছিলাম না, আর আগামীতেও থাকব না। আমি সবসময় চেষ্টা করেছি, মানুষের উপকার করতে; সবার পাশে থাকতে। কখনো কারও ক্ষতি করিনি। একজন শিল্পী হিসেবে সবসময় ন্যায়ের কথা বলেছি। সেই আমাকেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে!’

 

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে এই চিত্রনায়ক বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের প্রায় মাসখানেক আগে থেকেই আমি অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকায় শো নিয়ে ব্যস্ত ছিলাম। বিভিন্ন স্টেজ শোতে মানুষকে বিনোদিত করেছি। একজন বিনোদনকর্মী হিসেবে এটাই তো আমাদের কাজ। আমিও সেটাই করেছি।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category