শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
খুলনায় বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত
/ ২৫২ Time View
শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১০ অপরাহ্ন

খুলনায় বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

খুলনা প্রতিনিধি:

খুলনার দাকোপ উপজেলার পানখালি ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে খোনা গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ২ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয়দের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ মেরামত কাজ শুরু করেছে।

পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ জানান, জোয়ারের পানির চাপে খোনা গ্রামের মোল্লা বাড়ির কাছে প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। ঢাকী নদীর পানি ঢুকে প্লাবিত হয় খোনা গ্রামের ঘরবাড়ি, ফসলের ক্ষেত, পুকুর ও চিংড়ি ঘের। পানিবন্দী হয়ে পড়েছে ২ শতাধিক পরিবার।

স্থানীয় লোকজন জানান, কয়েকদিন আগে বেড়িবাঁধের এই স্থানটিতে ফাটল দেখা দেয়। কিন্তু বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ না নেয়ায় জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম ও উপ-বিভাগীয় প্রকৌশলী সুজয় কর্মকার জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় এস্কেভেটর দিয়ে মাটি কেটে বেড়িবাঁধ মেরামত করা হচ্ছে। এছাড়া জিও টিউবে বালু ভরে ভাঙা স্থানে দেয়া হবে। রাত ১টার দিকে ভরা জোয়ারের আগেই মেরামত কাজ শেষ করার চেষ্টা চলছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category