শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
গুলিতে আহত হয়ে হাসপাতালে গোবিন্দ
/ ২৮৯ Time View
মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৭:৩৭ পূর্বাহ্ন

গুলিতে আহত হয়ে হাসপাতালে গোবিন্দ

বিনোদন ডেস্ক

রিভলবারের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড তারকা গোবিন্দ।

অসর্কতা বসত নিজের রিভলবারের থেকেই তার পায়ে গুলি লাগে বলে জানাগেছে।

প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয়েছে।

 

আজ (১ অক্টোবর) সকাল আনুমানিক ৫টার দিকে এই অভিনেতার মুম্বাইয়ের জুহুর বাড়িতে তার লাইসেন্স করা রিভলবার থেকে মিস ফায়ারের কারণে এই দুর্ঘটনা ঘটে।

খবর এনডিটিভি

 

গোবিন্দের ম্যানেজার শশী সিংহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন, সকাল ৬ টার ফ্লাইট ছিল। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান।

তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে। তার পায়ে গুলি লেগেছে।

চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভাল আছেন। হাসপাতালেই রয়েছেন।

 

এক অডিও বার্তায় গোবিন্দ জানিয়েছেন তার ভক্ত, বাবা-মা এবং তার গুরুর আশীর্বাদ তাকে বাঁচিয়েছে। তিনি বলেন, আমি একটি বুলেটে আঘাত পেয়েছি কিন্তু এটি বের করা হয়েছে। আপনাদের প্রার্থনাকে এবং এখানকার ডাক্তারদের আমি ধন্যবাদ জানাই।

৬০ বছরের অভিনেতা নিজের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার রাখেন। কলকাতায় রওনা দেওয়ার আগে আলমিরাতে রাখতে গিয়ে হাত থেকে পড়ে যায় সেটি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category