শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন সাকিব
/ ২১৫ Time View
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৪:০৩ অপরাহ্ন

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টের।

বিভিন্ন দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে ‘গ্লোবাল সুপার লিগ’ নামে নতুন টুর্নামেন্টটি শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে, অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্সও।

সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ইস্যুতে দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান। তবে গ্লোবাল সুপার লিগ দেশের বাইরে হওয়ায় সাকিবের খেলতে বাধা থাকছে না।

আসর শুরুর পরদিনই (২৭ নভেম্বর) মাঠে নামবে রংপুর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস।

রংপুর ও হ্যাম্পশায়ার ছাড়াও টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্স এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান্স ক্রিকেট দল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category