রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
চলতি মাসে প্রবাসী আয় বেড়েছে ৪০৬ মিলিয়ন ডলার
/ ২৩৭ Time View
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ২:৩১ অপরাহ্ন

রেমিট্যান্সে সুখবর

চলতি মাসে প্রবাসী আয় বেড়েছে ৪০৬ মিলিয়ন ডলার

ন্যাশনাল ডেস্ক:

মাত্রই ১৭ দিন আগে দেশে সরকার পতনের মতো বড় একটি ঘটনা ঘটে গেলেও উদ্ভূত পরিস্থিতি অনেকটাই সামলে নিয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থনীতির চাকা শ্লথ হওয়া থেকে রক্ষা করছে প্রবাসীদের পাঠানো অর্থ। উত্তরোত্তর বাড়ছে রেমিট্যান্সের প্রবাহ।

গুগল নিউজে ফলো করুন বায়ান্নর বাংলাদেশ

 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি আগস্টের ২০ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ১২ বিলিয়ন ডলার।

 

ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় আয় পাঠানো বেড়েছে প্রবাসীদের। ফলে চলতি মাসের প্রথম ২০ দিনেই রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪০৬ মিলিয়ন ডলার বা ৩৬ শতাংশ।

 

গত বছরের ২০ আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ১০৯ মিলিয়ন ডলার।

 

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৩০ লাখ ডলার, মে মাসে ২২৫ কোটি ডলার, জুনে ২৫৪ কোটি ডলার এবং জুলাইয়ে প্রবাসীরা ১৯০ কোটি ডলার পাঠিয়েছেন।

 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালের জানুয়ারিতে প্রবাসীরা ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর ১৯৩ কোটি ডলার এবং ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category