শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
চাঁদাবাজদের কঠোরভাবে দমন করা হবে: মিনু
/ ৫২ Time View
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন

রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনু চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, যারা জনগণের ওপর জুলুম করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

শুক্রবার জুমার নামাজ আদায়ের পর রাজশাহীর হযরত শাহমখদুম (র.) দরগা মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। নামাজ শেষে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
মিনু বলেন, “আমি এখানে জন্ম নিয়েছি। কে কী করে, সবই আমার জানা আছে। যারা জাতির শত্রু, ভূমিদস্যু বা চাঁদাবাজ—সে যে-ই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, গত ১৭ বছর ও সাম্প্রতিক দেড় বছরে যারা বিভিন্ন জায়গা-জমি দখল করেছেন, তাদের আইনের আওতায় আনা হবে। রাজশাহীকে শান্তির শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে নিজের ভাই উল্লেখ করে মিনু বলেন, সবাইকে সঙ্গে নিয়েই তিনি রাজশাহীর উন্নয়নে কাজ করতে চান।

এ সময় উপস্থিত ছিলেন মিনুর প্রধান নির্বাচনী এজেন্ট ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইটসহ দলীয় আরও অনেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category