শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
চাঁপাইনবাবগঞ্জে মাটির নিচে লুকানো ফেনসিডিল ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ১
/ ৪৬ Time View
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়ন এলাকায় বিশেষ কায়দায় মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৫, সিপিসি-১। এ সময় মো. রিপন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার শিবগঞ্জ থানাধীন ১০ নম্বর মনাকষা ইউনিয়নের মুঞ্চিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. রিপনের বসতবাড়ির উত্তর পাশে নেপিয়ার ঘাস চাষকৃত জমির ভেতর মাটির নিচে পুঁতে রাখা দুটি প্লাস্টিক ড্রামের সন্ধান পাওয়া যায়। ড্রাম দুটি ছাই ও খড় দিয়ে ঢেকে রাখা ছিল।

উদ্ধারকৃত ড্রাম থেকে ২৯৫ বোতল ফেনসিডিল, ৬ বোতল ‘ম্যাজিক মোমেন্টস’ এবং ৬ বোতল ‘সিগ্রামস ব্লেন্ডার্স’ বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত রিপন মাদক সংরক্ষণ ও বিক্রির বিষয়টি স্বীকার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category