শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
/ ৪৬ Time View
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ১:৪১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকায় নিজ বসতবাড়ি থেকে প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ মাদক হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি এবরান আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-১। আটক এবরান আলী সদর উপজেলার মালবাগডাঙা সোনাপট্টি গ্রামের বাসিন্দা এবং মো. মাহাতাব উদ্দিনের ছেলে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে সদর থানাধীন ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে এবরান আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তার হেফাজতে থাকা কাপড় বাজারের একটি ব্যাগের ভেতর থেকে আলাদাভাবে রাখা ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে মোট ৩ দশমিক ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ টাকা বলে জানায় র‌্যাব।
গ্রেপ্তার এবরান আলী ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে র‌্যাব। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে হেরোইন মজুদ করে বিক্রি করতেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

র‌্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category